27.5 C
Dhaka
Sunday, June 14, 2026

গোপালগঞ্জে আ.লীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক

advertisment
- Advertisement -spot_img

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্নস্থানে নাশকতা, সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কংশুর এলাকা থেকে তাদের আটক করা হয়। সেনাবাহিনীর গোপালগঞ্জ ক্যাম্পের গোয়েন্দা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে আটকৃতদের পরিচয় পাওয়া যায়নি।

সূত্র জানায়, এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্নস্থানে নাশকতা, সড়ক অবরোধ এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ অবস্থায় সদর উপজেলার কংশুর এলাকায় বেশকিছু আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে জড়ো হচ্ছিলেন। এমন খবরে সেনাবাহিনী ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আরও পড়ুন:

  • গোপালগঞ্জে এবার ইউএনওর গাড়ি বহরে হামলা
  • গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ