27.5 C
Dhaka
Sunday, June 14, 2026

গোপালগঞ্জে এবার ইউএনওর গাড়ি বহরে হামলা-ভাঙচুর

advertisment
- Advertisement -spot_img

মাসজুড়ে চলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে এবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর উপজেলার ইউএনও এম রকিবুল হাসান।

তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে তাদের পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা। কেন্দ্রীয় নেতারাও আসবেন। এই পদযাত্রা বানচাল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় আমার গাড়ি বহরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।”

এর আগে, একই দিন সকালে গোপালগঞ্জ সদরের উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার জন্যও ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছে পুলিশ।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে আসছেন—এই তথ্য জানার পরই পদযাত্রা বানচালের উদ্দেশ্যে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ