27.6 C
Dhaka
Saturday, June 13, 2026

জামায়াত ইসলামী মদিনার ইসলাম নয়, মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়

advertisment
- Advertisement -spot_img

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা বলেছেন, “আবুল আ’লা মওদুদী হলেন জামায়াতের প্রতিষ্ঠাতা। জামায়াতে ইসলামীর ইসলাম হলো মওদুদীর ইসলাম, আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম। তারা মদিনার ইসলাম নয়, বরং মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়।”

শুক্রবার (৩ অক্টোবর) রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের রাজাপুর স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনি এক মতবিনিময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামরুল হুদা বলেন, “জনসভায় লাঠি উঁচিয়ে আবুল আ’লা মওদুদী বলতো, ‘আমার লাঠির যে শক্তি আছে, মৃত মোহাম্মদ (স.) এর সেই শক্তিটুকুও নেই।’ সেই দল থেকে সবাই সাবধান থাকবেন।”

তিনি আরও বলেন, “জামায়াত খ্রিষ্টানদের খুশি করতে দলীয় নতুন লোগো থেকে আল্লাহর নামও বাদ দিয়েছে। তারা ইসলামের নামে ধোঁকাবাজি করে। জামায়াত ইসলামী ভোটের জন্য ধর্মের কথা বলে, ইসলামের জন্য কোনো কাজ করে না। জামায়াত জনগণের দল নয়, এটি একটি গোষ্ঠীর দল।”

উপজেলা শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মিঠুর সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরু নবী পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক খোকনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ