27.6 C
Dhaka
Saturday, June 13, 2026

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার

advertisment
- Advertisement -spot_img

ময়মনসিংহে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি জেসমিন আরা রুমা (২৭) গ্রেপ্তার হয়েছেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর মালগুদাম এলাকার নিজ বাসা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার জেসমিন আরা রুমা ময়মনসিংহ শহরের মালগুদাম এলাকার বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আবু তাহেলের মেয়ে। তার স্বামী সুলতান মাহমুদ একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলে জানা গেছে।

ওসি মো. শিবিরুল ইসলাম জানান, জেসমিন আরা রুমা নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি। তিনি সাম্প্রতিক ছাত্র–জনতার আন্দোলনে সশস্ত্র হামলার মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ