চট্টগ্রামের লোহাগাড়ায় জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ইশমামুল হকের কবর জিয়ারতের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে নির্বাচনী পদযাত্রা শুরু করেছে।
সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা জিয়ারতে অংশ নেন।
এই পদযাত্রায় এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থী জোবাইরুল হাসান আরিফসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এনসিপি সূত্রে জানা গেছে, জিয়ারত শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম-৮ আসনের এনসিপি প্রার্থীর নির্বাচনী পথসভায় অংশ নিতে বোয়ালখালীর উদ্দেশে যাত্রা করবেন।
জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের শহীদের কবর জিয়ারতের মাধ্যমে এনসিপি তাদের নির্বাচনী পদযাত্রা শুরু করেছে। এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে তারা লোহাগাড়া থেকে বোয়ালখালী যাবেন এবং সেখানে চট্টগ্রাম-৮ আসনে এনসিপি প্রার্থীর নির্বাচনী পথসভায় অংশ নেবেন।”


