27.2 C
Dhaka
Sunday, June 14, 2026

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালক-যাত্রী নিহত

advertisment
- Advertisement -spot_img

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দীঘিরজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কসবা উপজেলার শিকারপুর গ্রামের রিয়াজুলের স্ত্রী পপি আক্তার (২৩) এবং একই উপজেলার মান্দাইরপর গ্রামের অটোরিকশাচালক সাদিক মিয়া (৩৭)। আখাউড়া রেলওয়ে থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শী প্রভাষক সৌমিত্র সাহা ও জহির মিয়া জানান, সিএনজিচালিত অটোরিকশাটি গিরিশনগর যাচ্ছিল। প্রবল বৃষ্টির কারণে ট্রেনটি দেখতে না পেয়ে চালক সাদিক রেললাইন অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মারা যান চালক সাদিক ও যাত্রী পপি আক্তার।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ