27.2 C
Dhaka
Sunday, June 14, 2026

সংবাদ সংগ্রহে গিয়ে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিকসহ আহত ৫

advertisment
- Advertisement -spot_img

নরসিংদীর আলোকবালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন যমুনা টেলিভিশন ও সময় টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি। এতে তারা গুরুতর আহত হন। এ ঘটনায় আরও তিনজন সাংবাদিক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদী সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের বিষয়ে খবর পেয়ে সাংবাদিকরা সকাল থেকেই হাসপাতালে অবস্থান করছিলেন। একপর্যায়ে আলোকবালী ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক কাইউমকে ঘিরে সংবাদ প্রকাশের জেরে তার অনুসারীরা সাংবাদিক আইয়ুব খানের ওপর অতর্কিতে এলোপাতাড়ি হামলা চালায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

আহত অন্য সাংবাদিকরা হলেন—সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি আশিকুর রহমান পিয়াল, একাত্তর টেলিভিশনের ক্যামেরাপার্সন মো. ঈদুল ফিতর, সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন মাহফুজুর রহমান এবং আরও একজন স্থানীয় সাংবাদিক।

হামলার শিকার সাংবাদিকরা জানান, হামলাকারীরা লাঠি, লোহার রড ও কাঠের বাটাম দিয়ে বেধড়ক পেটাতে থাকে। তাৎক্ষণিকভাবে অন্য সাংবাদিক ও হাসপাতালের লোকজন এগিয়ে এলে তারা ভেতরে গিয়ে আশ্রয় নেন।

নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. ফরিদা গুলশানারা কবির জানান, সাংবাদিক আইয়ুব খানের মাথায় গুরুতর আঘাত পাওয়া গেছে। মাথার ডান পাশে চারটি সেলাই দেওয়া হয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ