27.2 C
Dhaka
Sunday, June 14, 2026

বিএনপির প্রার্থী হিসেবে কেউই গ্রিন সিগন্যাল পাননি, সবাই রেড সিগন্যালে আছেন:এম এ মালেক

advertisment
- Advertisement -spot_img

আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। তিনি বলেন, “অনেকে দাবি করছেন তারা গ্রিন সিগন্যাল পেয়েছেন, তবে প্রার্থী মনোনয়নের বিষয়টি একমাত্র দলের হাইকমান্ডের সিদ্ধান্তে হবে।”

বুধবার (১ অক্টোবর) বিকেলে যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এম এ মালেক বলেন, “অনেকে নিজেদের বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছেন, আবার কেউ কেউ দাবি করছেন গ্রিন সিগন্যাল পেয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কেউই গ্রিন সিগন্যাল পাননি, সবাই রেড সিগন্যালে আছেন।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যটি ছিল কূটনৈতিক। গত ১৫ বছরে আওয়ামী লীগ যা করেছে, তা দেশের মানুষ ভুলে যায়নি। এখন জনগণ আওয়ামী লীগকে আর চায় না।”

ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, “আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে—এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন, আর তিনি কবে ফিরবেন, তা শিগগিরই জানানো হবে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ