মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কামাল জামান মোল্লার নাম স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ নভেম্বর (সোমবার) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন। ওই সময় মাদারীপুর-১ (শিবচর) আসনের প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লার নাম প্রকাশ করা হয়।
তবে অনিবার্য কারণবশত ঘোষিত মাদারীপুর-১ (শিবচর) আসন এবং ওই আসনের মনোনীত প্রার্থীর নাম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


