28 C
Dhaka
Sunday, June 14, 2026

চেরাগের আলোয় পড়াশোনা করছে সেন্ট মার্টিনের শিক্ষার্থীরা

advertisment
- Advertisement -spot_img

স্বাধীনতার ৫৪ বছর পরও সরকারি বিদ্যুৎ পৌঁছেনি দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। ফলে দ্বীপের শিক্ষার্থীরা এখনও চেরাগ বা হারিকেনের আলোয় পড়াশোনা করতে বাধ্য হচ্ছেন।

সাগরের বুকে জেগে ওঠা নয়নাভিরাম এ দ্বীপে বর্তমানে ১১ হাজারের বেশি মানুষ বসবাস করছেন। দ্বীপে দুটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক প্রতিষ্ঠান—‘সেন্ট মার্টিন বিএন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ’ থাকলেও শিক্ষার্থীদের জন্য বিদ্যুৎহীন জীবনই বাস্তবতা।

দীর্ঘদিন ধরে ব্লু মেরিন এনার্জি পাওয়ার লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান সৌরবিদ্যুৎ সরবরাহ করে আসছে। শুরুতে ইউনিটপ্রতি ৩১ টাকায় বিদ্যুৎ দিলেও এখন খরচ বেড়ে ৪৩ থেকে ৬০ টাকার বেশি। দ্বীপবাসীর অভিযোগ, চাহিদা অনুযায়ী আলো পাওয়া যায় না, রিচার্জের সময় অতিরিক্ত টাকা কেটে নেওয়া হয়

শিক্ষার্থীরা জানাচ্ছেন, এই অবস্থায় পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী আফিয়া আক্তার বলেন,

“সন্ধ্যা নামলেই চেরাগ বা হারিকেনের আলোতে পড়তে হয়। চোখ ব্যথা করে, মনোযোগ ধরে রাখা যায় না। কেরোসিন বা মোমবাতি ফুরিয়ে গেলে পড়াশোনা বন্ধ হয়ে যায়।”

অষ্টম শ্রেণির ছাত্র মো. উমর ফারুক বলেন,

“বিদ্যুৎ না থাকলে মোবাইলের আলোতে পড়তে হয়, কিন্তু তাতে ভালো ফল করা সম্ভব না।”

স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন,

“বিদ্যুৎ ছাড়া কোনো জীবন চলে না। সরকারি বিদ্যুৎ চাওয়ার পরও কোনো পদক্ষেপ হয়নি। বেসরকারি সৌরবিদ্যুৎ কোম্পানি অতিরিক্ত বিল নিচ্ছে, অথচ মানুষের আয় নেই বললেই চলে।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন,

“বিদ্যুৎ সংকটের বিষয়টি আমাদের জানা আছে। জেলা প্রশাসককে অবহিত করেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তবে দ্বীপের ভৌগোলিক অবস্থান ও কারিগরি জটিলতার কারণে সময় লাগবে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ