28 C
Dhaka
Saturday, June 13, 2026

ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আহত ১

advertisment
- Advertisement -spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে একজন পথচারী আহত হন এবং রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

আহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম চাকলাদার (৪৮)। রাত পৌনে ১০টার দিকে তিনি চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে যান। তিনি বলেন, “টিএসসি এলাকা দিয়ে আজিমপুরের বাসায় ফেরার পথে কে বা কারা ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বিস্ফোরিত হয়ে স্প্লিন্টার আমার পিঠে লাগে।”

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “আহত ব্যক্তির চিকিৎসা চলছে, তিনি সামান্য আহত হয়েছেন।”

ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুস সাকিব জানান, তিনি ফুটপাতের পাশে বসে চা খাচ্ছিলেন। হঠাৎ একটি ককটেল এসে পড়ে। এতে তার মোটরসাইকেলের তেলের ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, সম্ভবত সোহরাওয়ার্দী উদ্যানের পাশ থেকে টিএসসিতে প্রামাণ্যচিত্র প্রদর্শনীকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, “ধারণা করা হচ্ছে, সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেউ একজন ককটেল ছুড়েছে। সেখানে প্রক্টোরিয়াল টিম পাঠানো হয়েছে। পুলিশও উদ্যানের ভেতরে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।” তিনি আরও জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, “রাত সোয়া ৮টার দিকে বাংলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা অনুমান করছি, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ