28.2 C
Dhaka
Saturday, June 13, 2026

মিরসরাইয়ে খেজুরগাছ থেকে পড়ে শিবির নেতা নিহত

advertisment
- Advertisement -spot_img

চট্টগ্রামের মিরসরাইয়ে খেজুরগাছ পরিচর্যার সময় গাছ থেকে পা পিছলে পুকুরে পড়ে সাইফুল্লাহ মুনাওয়ার (১৬) নামে এক শিবির নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল্লাহ মুনাওয়ার উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুফতি মাওলানা নুরুচ্ছালামের ছেলে। তিনি একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সভাপতি ও সুফিয়া নুরীয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের বাবা নুরুচ্ছালাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনের খেজুরগাছে পরিচর্যার জন্য মুনাওয়ার ওঠে। দুপুরে তিনি বাইরে থেকে বাড়ি ফেরার পর ছেলেকে খুঁজতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃব্যরত চিকিৎসক ডা. নাজরিন সুলতানা মিতু জানান, কিশোরটির বুকে আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, উঁচু জায়গা থেকে পুকুরপাড়ে পড়ে আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম জানান, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ