রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জানিয়েছেন, রাজধানীতে প্রায় ৩০০টি ছোট-বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
রাজউক চেয়ারম্যান বলেন, সঠিক নিয়ম মেনেই ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়; রাজউকে অর্থের বিনিময়ে কোনো কাজ হয় না।
তিনি আরও বলেন, বাড়িওয়ালারাই ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে ভবনের নকশা তৈরি করে রাজউকে জমা দেন এই শর্তে যে, তারা রাজউকের নিয়ম মেনে নির্মাণ কাজ করবেন। কিন্তু পরবর্তীতে তারা নিয়ম না মানলে জরিমানা বা শাস্তি দেওয়া হলে সেই দায়ভার বাড়িওয়ালাদেরই নিতে হবে। রাজউকের ওপর এ দায় বর্তায় না।


