28.7 C
Dhaka
Tuesday, June 23, 2026

স্বপরিবারে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন আয়াতুল্লাহ খামেনি

advertisment
- Advertisement -spot_img

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি স্বপরিবারে ভূগর্ভস্থ বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। তিনি বর্তমানে অবস্থান করছেন তেহরানের উত্তরাঞ্চলের কোনো এক গোপন ও সুরক্ষিত স্থানে

দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল একাধিক গোপন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৩ জুন) থেকে “অপারেশন ট্রু প্রমিস থ্রি” শুরুর পরই নিরাপত্তা জোরদার করা হয় এবং খামেনিকে তাঁর ছেলে মোজতাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়

তবে খামেনির অপর দুই ছেলে মাসুদ ও মোস্তফা তাঁর সঙ্গে ছিলেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর আগেও গত বছর ইসরায়েলের দুটি অভিযানের সময় একইভাবে আয়াতুল্লাহ খামেনিকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল।

বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে খামেনির এমন বাঙ্কারে আশ্রয় নেওয়াকে ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সতর্ক প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ