28.7 C
Dhaka
Tuesday, June 23, 2026

ইসরায়েলের হামলায় ইরানের আরও এক কমান্ডার নিহত

advertisment
- Advertisement -spot_img

ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)-এর অভিযানে ইরানের সামরিক বাহিনীর আরও এক কমান্ডার নিহত হয়েছেন। নিহত কমান্ডারের নাম সাঈদ ইজাদি এবং তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার ছিলেন।

শুক্রবার রাজধানী তেহরানে ইসরায়েলি বাহিনীর বিমান অভিযানে নিহত হন তিনি। ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস ফোর্সের প্যালেস্টাইন কর্পস বিভাগের প্রধান ছিলেন ইজাদি।

ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ ইজাদির নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইয়া’আল জামির।

এক বিবৃতিতে জামির বলেন, “সাঈদ ইজাদি ছিলেন আইআরজিসির কুদস ফোর্সের প্যালেস্টাইন কর্পস ইউনিটের প্রধান। তার মূল দায়িত্ব ছিল গাজায় হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ার এবং গোষ্ঠীটির সামরিক প্রধান মোহাম্মদ দেইফের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের কৌশলগত নির্দেশনা দেওয়া।”

তিনি আরও বলেন, “২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যে হামলা চালিয়েছিল ইসরায়েলে, তার পরিকল্পনাকারী দলের অন্যতম সদস্য ছিলেন সাঈদ ইজাদি। তার হাতে হাজার হাজার ইসরায়েলির রক্ত লেগে আছে।”

প্রসঙ্গত, শুক্রবার রাতে ইসরায়েলি বাহিনীর বিমান অভিযানে এ পর্যন্ত আইআরজিসির তিনজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। অপর দু’জন হলেন ব্রিগেডিয়ার জেনারেল আমিন পৌর যোধি এবং ব্রিগেডিয়ার জেনারেল বেনহাম শারিয়ারি।

সূত্র: টাইমস অব ইসরায়েল।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ