27.4 C
Dhaka
Wednesday, June 24, 2026

সাবেক সিইসি নুরুল হুদাকে ‘জুতার মালা’ দিয়ে পুলিশে সোপর্দ

advertisment
- Advertisement -spot_img

রোববার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় স্থানীয় জনগণ সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে আটক করে গলায় জুতার মালা পরিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে।

উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাবেক সিইসি নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে জনতা আটক করে আমাদের হেফাজতে দিয়েছে। এখন তাকে থানায় আনা হয়েছে।” তিনি আরও জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে বিএনপি রোববার আওয়ামী লীগ আমলে দায়িত্ব পালন করা নুরুল হুদাসহ তিন প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন করে নির্বাচন আয়োজনের অভিযোগে শেরে বাংলা নগর থানায় একটি মামলা করে। তবে নুরুল হুদার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন দমনের মামলা আগেই দায়ের করা হয়েছিল।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ