27.4 C
Dhaka
Wednesday, June 24, 2026

কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে মৌসুমি ফল পাঠালেন খালেদা জিয়া

advertisment
- Advertisement -spot_img

কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে বাংলাদেশের মৌসুমি ফল উপহার হিসেবে পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুভেচ্ছা ও কৃতজ্ঞতাস্বরূপ এই উপহার পাঠানো হয়।

বুধবার (২৫ জুন) বাংলাদেশ সময় বেলা ৩টায়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব উপহার পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি-র সম্মানে উপহারসামগ্রী প্রেরণ করা হয়।

এ সময় বেগম খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর উদ্যোগে তার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উপহার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন:

  • বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. এনামুল হক চৌধুরী
  • কাতারে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম
  • কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল পরিচালক ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুল মৌসুমি ফল গ্রহণ করেন।

২৩ জুন চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মৌসুমি ফল পাঠানোর ব্যবস্থা করেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ