দুই-একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুর।
শনিবার (২৮ জুন) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।
সংস্কার কমিশনের উদ্দেশে নুরুলহক নুর বলেন, “দুই-একটি দলকে প্রাধান্য দিয়ে দেশের বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না।”
তিনি বলেন, “আমরা অত্যন্ত যৌক্তিকভাবে দীর্ঘদিন ধরে দফায় দফায় আনুপাতিক হারে নির্বাচনের দাবি জানিয়ে আসছি। কিন্তু সংস্কার কমিশন কেন জানি কিছু নির্দিষ্ট দলের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করছে।”
নুর আরও বলেন, “বর্তমানে স্থানীয় সরকারে কোনো জনপ্রতিনিধি নেই। এই সরকারের আমলে আমরা অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি।”


