33.6 C
Dhaka
Sunday, June 14, 2026

উপদেষ্টার নিরাপত্তায় যদি ব্যাগে অস্ত্র রাখতে হয়, তাহলে জনগণের নিরাপত্তা কোথায় : শামা ওবায়েদ

advertisment
- Advertisement -spot_img

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, “আমাদের ছাত্র উপদেষ্টা যখন বিদেশে যায়, তখন তার ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন পাওয়া যায়। একজন উপদেষ্টার ব্যাগে যদি অস্ত্র রাখতে হয়, তাহলে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়?”

সোমবার (৩০ জুন) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, “আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। এখনও সেই লড়াই শেষ হয়নি। অধ্যাপক ড. ইউনূস একটি ইমার্জেন্সি সময়ে দায়িত্ব নিয়েছেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর হয়ে যাচ্ছে, কিন্তু তাদের কথাবার্তারই শেষ নেই।”

তিনি বলেন, “তাদের সংস্কার কমিশনের কাজও শেষ হচ্ছে না। প্রতিদিন শুধু বৈঠক আর বৈঠক—কোনও কার্যকর অগ্রগতি নেই।”

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি অ্যাড. ড. কাজী আসাদুজ্জামান রিপন, ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী প্রমুখ।

সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সালাহউদ্দিন আহমেদ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ