33.6 C
Dhaka
Sunday, June 14, 2026

নতুন রাজনৈতিক সরকারকে সামনে রেখে তারা আবারও খুঁটি সাজাচ্ছেন : প্রেসসচিব

advertisment
- Advertisement -spot_img

অন্তর্বর্তী সরকারের প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, “যারা আস্থার জায়গা নষ্ট করেছেন, তারা কিন্তু কেউ সেই কথা বলছেন না। নতুন রাজনৈতিক সরকারকে সামনে রেখে তারা আবারও তাদের খুঁটি সাজাচ্ছে। এতে বাংলাদেশের সাংবাদিকতার কোনো ধরনের কোনো উত্তরণ হবে না।”

সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ওই পোস্টে তিনি লিখেছেন, “গত সপ্তাহে সিরডাপ অডিটোরিয়ামে প্রেসার গ্রুপ নিয়ে দেওয়া আমার বক্তব্যের কিছু অংশ এখানে তুলে ধরছি। আশা করি, এই বক্তব্য ‘প্রেসার গ্রুপ’ বিষয়টি নিয়ে থাকা সংশয় দূর করবে।”

তিনি বলেন, “বলা হচ্ছে মব তৈরি হচ্ছে, আমি এটাকে মব বলছি না—বলছি প্রেসার গ্রুপ। এটি তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে। প্রশ্ন হচ্ছে, এর গ্রাউন্ড কেন তৈরি হচ্ছে? কারণ, তারা (প্রেসার গ্রুপ) ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১৫ বছরে তাদের ন্যূনতম সিভিল লিবার্টিও রাখা হয়নি।”

প্রেসসচিব আরও বলেন, “তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন তাদের যে উদ্বেগ—গত বছরের ২৮ জুলাই বাংলাদেশের শীর্ষ সাংবাদিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছিলেন, ‘এদের খুন করেন’, ‘পুলিশ কেন গুলি করছে না’। কেউ কি তখন কিছু বলেছিল? তারা তো শীর্ষ সাংবাদিক, শীর্ষ মিডিয়া হাউসের প্রতিনিধি। এই ধরনের ঘটনা আবারও ঘটতে পারে—এই ভয় থেকেই প্রেসার গ্রুপ তৈরি হচ্ছে।”

তিনি বলেন, “এই সমস্যার সমাধান কী? সব দায়-দায়িত্ব সরকারের ওপর চাপিয়ে দিচ্ছেন, অথচ সরকার তার সামর্থ্য অনুযায়ী কাজ করছে। কিন্তু যারা বিশ্বাস ভেঙেছেন, আস্থার জায়গা নষ্ট করেছেন, তারা নিজেরা কোনো আত্মসমালোচনা করছেন না। নতুন রাজনৈতিক সরকারকে সামনে রেখে আবারও তারা তাদের খুঁটি সাজিয়ে নিচ্ছেন। এতে বাংলাদেশের সাংবাদিকতার কোনো ইতিবাচক অগ্রগতি হবে না।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ