28.2 C
Dhaka
Saturday, June 13, 2026

পায়রা বন্দর প্রকল্পে বরাদ্দের টাকা শতভাগ নিশ্চিত করা হবে: ড. এম সাখাওয়াত হোসেন

advertisment
- Advertisement -spot_img


অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘দেশের অর্থনীতির জন্য পায়রা একটি গুরুত্বপূর্ণ বন্দর। এর কাজ যেন আরও ত্বরান্বিত হয় এবং প্রকল্পে বরাদ্দের টাকা যেন শতভাগ সদ্ব্যবহার করা হয় তা নিশ্চিত করা হবে। ইতিমধ্যে বন্দরের ক্যাপিটাল ড্রেজিং শেষ হয়েছে, মেইনটেইন্যান্সের মাধ্যমে চ্যানেলের নাব্যতা বজায় রেখে বন্দর সচল রাখা হবে।’

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘বন্দরটিকে লাভজনক করতে হলে এর কানেক্টিভিটি উন্নয়ন করতে চারলেন রাস্তা ও রেল লাইনের কাজ দ্রুত শুরু করতে হবে। এ ছাড়া দেশের আমদানি পণ্যের কিছু অংশ এই বন্দরে খালাস করে আয় বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে অন্য বন্দরগুলোর ওপর চাপ কমবে।’

তিনি বলেন, ‘বিশ্বের কোনও বন্দর রাতারাতি প্রতিষ্ঠা হয়নি- সেজন্য সময় দিতে হবে। এটি রাজনৈতিক দৃষ্টিতে কখনও বন্ধ করা হবে না।’

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার বণিক, চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, সদস্য পরিমল চন্দ্র বসু (যুগ্মসচিব), সদস্য ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ হোসেন (ট্যাজ), ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ, ক্যাপ্টেন এস এম শরিফুর রহমানসহ (প্রকল্প পরিচালক, পাবক) সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

রবিবার বিকালে পায়রা বন্দরের চলমান প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ