28.7 C
Dhaka
Tuesday, June 23, 2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফ্রি ইন্টারনেট দেবে সরকার

advertisment
- Advertisement -spot_img

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে দেশের জনগণকে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী শুক্রবার (১৮ জুলাই) দেশের সব মোবাইল অপারেটরদের ফ্রি ইন্টারনেট প্রদানের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৮ জুলাই থেকে দেশের সব মোবাইল অপারেটর ৫ দিনের মেয়াদে ১ জিবি ডাটা ফ্রি হিসেবে গ্রাহকদের দেবে। অপারেটররা গ্রাহকদের ফ্রি ডাটা পাওয়ার বিষয়টি আগেই এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবে।

প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সময় সারাদেশে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল সে সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। সেই ঘটনার প্রেক্ষাপটে আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকার এই উদ্যোগ নিয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ