28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি

advertisment
- Advertisement -spot_img

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। আজ (১০ জুলাই) বৃহস্পতিবার দুপুরে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল একযোগে ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা ওয়েবসাইট ও এসএমএস—উভয় পদ্ধতিতেই ফলাফল জানতে পারছে।

এবারের এসএসসি পরীক্ষায় ৩০ হাজার ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এর মধ্যে শতভাগ পাস করেছে ৯৮৪টি প্রতিষ্ঠান।

বাংলাদেশ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ জুলাই বেলা ২টায় প্রকাশ করা হয়েছে।

শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল সংগ্রহ করা যাবে। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট অথবা এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। ফল জানার জন্য ১৬২২২ নম্বরে নির্ধারিত শর্ট কোডে এসএমএস পাঠাতে হবে। শিক্ষা মন্ত্রণালয় বা কোনো পত্রিকায় ফল প্রকাশ করা হবে না।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ