29.2 C
Dhaka
Sunday, June 14, 2026

নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে : মির্জা ফখরুল

advertisment
- Advertisement -spot_img

ঢাকা, ১৪ জুলাই ২০২৫:
দেশে নির্বাচন বানচাল ও জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই

সোমবার রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মধ্যে বৈঠকে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। এর কোনো ব্যতিক্রম হবে না।

তারেক রহমানকে নিয়ে পরিকল্পিত অপপ্রচার

তারেক রহমানকে নিয়ে অশালীন স্লোগান ও বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “ভাবা হচ্ছে, তারেক রহমানকে আক্রমণ করলেই বিএনপি ভয় পাবে ও সরে যাবে। কিন্তু বিএনপি বারবার ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়েছে। শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এগিয়ে চলেছি। ফিনিক্স পাখির মতো নতুন করে জেগে উঠবো।

তিনি আরও বলেন, “এটি খুবই পরিষ্কার যে, দেশের গণতান্ত্রিক শক্তিকে দমন করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। যারা তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে কথা বলছে, তারা আসলে গণতন্ত্রের শত্রু।”

‘ফাঁদে ফেলতে চায় সরকারপন্থী মহল’

ফখরুল বলেন, “বিএনপিকে উত্তেজিত করে একটি ফাঁদে ফেলতে চাচ্ছে তারা। কিন্তু আমরা সতর্ক আছি। জনগণকে সঙ্গে নিয়ে আমরা ফ্যাসিবাদী শক্তিকে প্রতিরোধ করেছি, ভবিষ্যতেও প্রতিরোধ গড়ে তুলবো।”

তিনি সরকারের উদ্দেশে বলেন, “দেশের সংকট কাটাতে হলে অবিলম্বে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে, যেখানে জনগণ তাদের প্রতিনিধি নিজেরা বেছে নিতে পারবে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ