বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন লেখক, চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। রোববার (২০ জুলাই) এক ফেসবুক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানান।
পোস্টে পিনাকী লেখেন, “ডা. শফিক ভাইয়ের শরীরের খোঁজ নিলাম। শফিক ভাই সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তাঁর ডিহাইড্রেশন হয়েছিল। প্রচুর ঘামলেও পানি খাননি। এমআরআই করা হয়েছে, কোনো সমস্যা পাওয়া যায়নি। আজকে হলটার মনিটরিং হচ্ছে, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে—যাতে হৃদস্পন্দনে কোনো সমস্যা আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়। আশা করি এটাও ভালো থাকবে। তবে উনাকে কিছুদিন বিশ্রাম নিতে হবে। সারা দেশবাসী উনার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করছে।”
এর আগের দিন শনিবার, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


