আগস্ট থেকে কর বাড়বে—এমন গুজব বা উদ্বেগ না ছড়ানোর আহ্বান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, “বিষয়টি এখনো সরকারের আলোচনার পর্যায়ে রয়েছে। তাই অনাকাঙ্ক্ষিত উদ্বেগ বা গুজব ছড়ানো উচিত নয়।”
রোববার (২০ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, চলমান অর্থনৈতিক প্রেক্ষাপটে কর কাঠামো নিয়ে নানা আলোচনা চললেও সরকার এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করেনি বলে জানান উপদেষ্টা।


