33.4 C
Dhaka
Monday, June 22, 2026

মাইলস্টোন ট্র্যাজেডি: ঘটনা তদন্ত ও ৫ কোটি টাকা ক্ষতিপূরণ ইস্যুতে রুল জারি

advertisment
- Advertisement -spot_img

মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনাটি তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না—এ মর্মে রুল জারি করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি জাহেদ মনসুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন এ বিষয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন।

রিট আবেদনে জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান চলাচলে নিষেধাজ্ঞা চাওয়া হয় এবং নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা, আহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানানো হয়।

শুনানিতে বিচারপতি ফাহমিদা কাদের বলেন,
“এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত। বিমান বাহিনীর এফ-৭ মডেলের বিমানটি বিধ্বস্ত হওয়ার পেছনে কী কারণ রয়েছে, তা খুঁজে বের করতে হবে। এজন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন জরুরি।”

এরপর আদালত রুল জারি করেন।

রিটে আরও উল্লেখ করা হয়েছে,

  • বিমানবাহিনীর অধীনে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কত,
  • এবং সেগুলোর রক্ষণাবেক্ষণের জন্য কী পদক্ষেপ নেওয়া হচ্ছে,

—এই তথ্য জানতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া, মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশনাও চাওয়া হয়েছে।

এই রুলে প্রতিপক্ষ হিসেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষাবোর্ড ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের প্রতি চার সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ