34.4 C
Dhaka
Wednesday, June 17, 2026

সচিবালয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত ৩৫ শিক্ষার্থী ঢামেকে

advertisment
- Advertisement -spot_img

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষে প্রায় ৩৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে ঢামেক হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ।
সংঘর্ষের সময় সচিবালয়ের বাইরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলছিল।

আহত শিক্ষার্থীরা জানান,
“শিক্ষা উপদেষ্টার পদত্যাগের এক দফা দাবিতে আমরা বিক্ষোভ করছিলাম। কিন্তু হঠাৎ পুলিশ আমাদের বাধা দেয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ছুড়ে আমাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে আমরা আহত হই।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন,
“সচিবালয়ের সামনে থেকে প্রায় ৩৫ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছে। তাদের ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সচিবালয়ের বাইরে বিক্ষোভ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ