জাতীয় সংসদ নির্বাচনের তারিখ আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই ঘোষণা করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জাতীয় পার্টি (কাজী জাফর) এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
তিনি বলেন,
“প্রধান উপদেষ্টা বলেছেন তিনি আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের খবর আর কিছু হতে পারে না।”
মোস্তফা জামাল হায়দার আরও বলেন,
“নৈরাজ্যের সমাধান করবে নির্বাচন। এর মাধ্যমেই অনেক সমস্যার অবসান ঘটবে।”
উল্লেখ্য, বিকেল ৫টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন ১৪টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা।


