27.5 C
Dhaka
Sunday, June 14, 2026

অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ড্রেজার মেশিন পুড়িয়ে দিল স্থানীয়রা

advertisment
- Advertisement -spot_img

মাদারীপুরে কুমার নদ থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ধাওয়া দেন স্থানীয়রা। এতে মুহূর্তেই ট্রলার নিয়ে পালিয়ে যায় অসাধুরা। পরে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন পুড়িয়ে দেন এলাকাবাসী

শুক্রবার (১ আগস্ট) গভীর রাতে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী ইউনিয়নের রায়েরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন ধরে কুমার নদে একাধিক ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। এতে নদীর পাড় ভেঙে হুমকির মুখে পড়েছে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা। একইভাবে শুক্রবার রাতেও অবৈধ ড্রেজার মেশিন নিয়ে বালু উত্তোলনে নামে অসাধু ব্যক্তিরা। পরে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে তারা দ্রুত ট্রলার নিয়ে সটকে পড়ে। এরপর একটি ড্রেজার মেশিন জব্দ করে তাতে আগুন ধরিয়ে দেন এলাকাবাসী

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। যারা এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত, তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হচ্ছে। এছাড়া এমন কর্মকাণ্ডের খবর পেলে পুলিশ বিচারিক ও আইনি ব্যবস্থা নিচ্ছে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ