30.3 C
Dhaka
Thursday, June 18, 2026

মোহাম্মদপুর-আদাবরে বিশেষ অভিযান, গ্রেফতার ২১

advertisment
- Advertisement -spot_img

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরের অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপি নিউজ সূত্রে এ তথ্য জানা গেছে।

আদাবর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১ আগস্ট) দিনভর অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: মোস্তাকিম, আব্দুল্লাহ, জাকির হোসেন, ইয়াসিন, নুর নবী, লাবিবা ও ইব্রাহিম খলিল। এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের চাইনিজ চাপাতি, দুইটি লোহার চাপাতি, আটটি বিভিন্ন সাইজের ছোরা এবং একটি লোহার চাপাতি উদ্ধার করা হয়।

অন্যদিকে, মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণে এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন: শাহাদাত, হৃদয়, শাকিল, অনিক, আকাশ, নিশাদ ওরফে ডেনজার, শাহ আলম, রাজীব, ওয়াহিদুল, শুভ্র, তাউসিফ, সৈকত ইসলাম মারুফ, শামীম ও রাহাত।

উভয় থানা সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছেন।

তাদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ