জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টা ২২ মিনিটে তিনি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঞ্চে দাঁড়িয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ শুরু করেন।
এ সময় ড. মুহাম্মদ ইউনূসের পাশে যেসব রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন—
- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম
- গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর
- এবি পার্টির আহ্বায়ক মজিবুর রহমান মঞ্জু
- ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই পীর) আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
- গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি
এছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ৫টায় ড. ইউনূস মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠান মঞ্চে পৌঁছান। পরে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।
প্রসঙ্গত, ‘জুলাই ঘোষণাপত্র’ হলো ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের একটি দলিল। জানা গেছে, বিএনপিসহ সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে অন্তর্বর্তী সরকার এই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে।


