গত বছরের জুলাই-আগস্টের বিপ্লবে ঘটেছিল অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা। এর অনেক কিছুই প্রকাশ্যে এলেও কিছু বিষয় এতদিন সামনে আসেনি। তেমনই একটি মুহূর্তের ছবি খুঁজছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম — যা অবশেষে তিনি খুঁজে পেয়েছেন।
ছবিটি ছিল ২০২৪ সালের ২৩ জুলাই, গণস্বাস্থ্য হাসপাতাল থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে যাওয়ার সময়কার। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ছবিটি শেয়ার করে নাহিদ ইসলাম লেখেন:
‘২৩ জুলাই, ২০২৪, গণস্বাস্থ্য হাসপাতাল থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে যাওয়ার সময়। সাথে নাসির ভাই। যেই সংবাদ সম্মেলনে আন্দোলন স্থগিত হওয়ার কথা ছিল। (ছবিটা অনেক দিন ধরে খুঁজতেছিলাম, যিনি তুলেছেন এবং আপলোড দিয়েছেন তাকে ধন্যবাদ)।’
নাহিদ ইসলামের পোস্টের কমেন্টে স্মৃতিচারণ ও আবেগ প্রকাশ করেছেন অনেকে।
মহিবুল্লাহ সিফাত লেখেন:
‘আহ! জুলাইয়ের সেই দিনগুলো। আপনিসহ বেশ কয়েকজনরে নিয়ে খুব ভয়ে থাকতাম।’
রাহাত ইসলাম মন্তব্য করেন:
‘আপনার আপনাদের অবদান আমরা চিরজীবন স্মরণে রাখবো। জুলুমের শিকল ভেঙে মাজলুম জাতিকে মুক্তির দিশারি— আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা।’
আবু বকর সিদ্দিক লেখেন:
‘অনেকেই নাসির ভাইয়ের অবদান নিয়ে প্রশ্ন তোলে, তারা দেখুক নাসিরউদ্দিন পাটোয়ারী কে! দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের অন্যতম যোদ্ধা।’


