স্লোগানের রাজনীতি বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৯ আগস্ট) বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জাতীয় সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় নেতাকর্মীরা স্লোগান দিলে তিনি এমন মন্তব্য করেন।
বক্তব্যের একপর্যায়ে মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কাণ্ডারি, ভবিষ্যতের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে আছেন।’ এরপরই সামনে থেকে স্লোগান উঠলে তিনি অনুরোধ করেন, ‘প্লিজ, প্লিজ, আরে ভাই স্লোগান দিও না। স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে।’
পরে তিনি বলেন, ‘বাংলাদেশে শুধু একটি গণতান্ত্রিক ব্যবস্থা বা ভোটের অধিকার নয়, মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, ভাতের অধিকার—সবকিছু নিশ্চিত করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের সময় অনেক চিকিৎসককে চিকিৎসা প্রদান থেকে বিরত রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। ওই সময়ে যারা ঝুঁকি নিয়ে আহতদের চিকিৎসা করেছেন, জাতি কখনো আপনাদের ভুলবে না।’
প্লিজ, স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে: মির্জা ফখরুল