26.7 C
Dhaka
Thursday, June 18, 2026

বাংলাদেশিদের ভিসা নিয়ে সুখবর দিল ভারত

advertisment
- Advertisement -spot_img

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি আগামী রবিবার (১০ আগস্ট) থেকে কার্যকর হবে। এই সিদ্ধান্তে কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর ও দিল্লির ব্যবসায়ীরা নতুন আশার আলো দেখছেন।

প্রতিবছর প্রায় ৩৬ লাখ বাংলাদেশি চিকিৎসা, পর্যটন ও ব্যবসায়িক কাজে ভারতে যাতায়াত করতেন। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর ভিসা নীতির জটিলতায় বাংলাদেশের পর্যটক ও চিকিৎসাপ্রার্থীদের সংখ্যা কমে যায়। এর প্রভাব পড়ে ভারতীয় হাসপাতাল, হোটেল, পরিবহন ও খুচরা ব্যবসা খাতে।

নতুন সিদ্ধান্তের ফলে পুনরায় বেশি সংখ্যক বাংলাদেশি ভারতে আসতে পারবে বলে আশা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ, হোটেল মালিক ও ব্যবসায়ীরা মনে করছেন, এর মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে।

সূত্র: যমুনা টিভি

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ