32 C
Dhaka
Saturday, June 13, 2026

দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

advertisment
- Advertisement -spot_img

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি অ্যাপটি যেন ভোটারদের জন্য সহজে ব্যবহারযোগ্য হয়, তা নিশ্চিত করারও নির্দেশ দেন।

গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। আজ রবিবার প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি জানিয়েছেন।

উপ-প্রেসসচিব জানান, বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটি-বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়্যেব আহমেদ আসন্ন ভোটের জন্য একটি ‘ইলেকশন অ্যাপ’ চালুর পরিকল্পনা উপস্থাপন করেন।

অ্যাপটিতে ফেব্রুয়ারি নির্বাচনের প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্র সম্পর্কিত আপডেট এবং অভিযোগ দায়েরের জন্য ইন্টারেকটিভ ফিচারসহ সকল প্রয়োজনীয় তথ্য থাকবে। পরিকল্পনা উপস্থাপনের পরই প্রধান উপদেষ্টা দ্রুত অ্যাপটি উদ্বোধনের নির্দেশ দেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ