27.5 C
Dhaka
Sunday, June 14, 2026

ইনশাআল্লাহ অতি শীঘ্রই দেখা হবে: তারেক রহমান

advertisment
- Advertisement -spot_img

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে। রবিবার (১০ আগস্ট) বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হয় রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ বিএনপির ওপর আস্থা রাখে। তাই ঐক্যবদ্ধ থেকে মানুষের আস্থার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে হবে।

তিনি আরও বলেন, আগামী বছর রমজানের আগে নির্বাচনের মাধ্যমে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে, তবে এরপরও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ