27.7 C
Dhaka
Thursday, June 18, 2026

জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হতে পারে অক্টোবরেই

advertisment
- Advertisement -spot_img

২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আগামী অক্টোবরের মধ্যেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (১৭ আগস্ট) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম।

তিনি বলেন, “তদন্ত কর্মকর্তার বাইরে মেটেরিয়াল সাক্ষীদের জেরা সেপ্টেম্বরেই শেষ করা যাবে বলে আমরা আশা করছি। তবে প্রয়োজনে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে।”

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের প্যানেলে এ কার্যক্রম চলছে।

রোববারের কার্যক্রমে সবজি বিক্রেতা আবদুস সামাদ ও মিজান মিয়া সাক্ষ্য দেন এবং জেরা সম্পন্ন হয়। তাদের জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

এ সময় প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যরা।

সকালে মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ