27.7 C
Dhaka
Thursday, June 18, 2026

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত

advertisment
- Advertisement -spot_img

চব্বিশটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কর্মপরিকল্পনা নির্ধারণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (২০ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত হয়েছে। চলতি সপ্তাহেই রোডম্যাপ প্রকাশ করা হবে। এ সময় তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বর্তমানে উদ্বেগের কোনো কারণ নেই।

তিনি জানান, আগামী ২৪ আগস্ট থেকে সীমানা নির্ধারণে ৮২টি আসনের শুনানি শুরু হবে, যা পরবর্তী চার দিন পর্যন্ত চলবে। ভোটকেন্দ্র বাড়ানো হবে না—প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র থাকবে। এছাড়া, একটি বুথে ৫০০ জনের পরিবর্তে ৬০০ জন ভোটারকে অন্তর্ভুক্ত করা হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ