27.5 C
Dhaka
Sunday, June 14, 2026

আওয়ামী কর্মীরা এক জায়গায় বলে জয়, দেড় মাইল দূরে গিয়ে বলে বাংলা: সালাহউদ্দিন

advertisment
- Advertisement -spot_img

আওয়ামী লীগ কর্মীরা এক জায়গায় বলে জয়, তারপর দৌড়াতে দৌড়াতে দেড় মাইল দূরে গিয়ে বলে বাংলা—এটাই তাদের অবস্থা। তারা যেন আর দাঁড়াতে না পারে, সে রাজনীতি করবে আগামীর নেতৃত্ব—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনের মধ্য দিয়ে দেশে স্থিতিশীলতা আসবে উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে, যার মাধ্যমে জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে।”

বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের এক সপ্তাহ আগে অথবা তারও আগে নির্বাচন হতে পারে। এ পথে যারা কাঁটা বিছানোর চেষ্টা করছে কিংবা বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে, তাদের প্রতি আমার নসিহত—দেশ এখন নির্বাচনী আবহে আছে, সারা দেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।

এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক ও বিভিন্ন বিষয়ে একমতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন যদি বড় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নেয়, তবে আগামী নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি হবে। যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হবে, সেগুলোর বাস্তবায়ন সংসদের মাধ্যমে হবে বলেও তিনি উল্লেখ করেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ