28.1 C
Dhaka
Wednesday, June 17, 2026

সংসদের বাইরে সংবিধান সংশোধন হতে পারে না: সালাহউদ্দিন

advertisment
- Advertisement -spot_img

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংশোধন সংসদের বাইরে কোনো উপায়ে করা যাবে না। এ ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করলে তা গ্রহণযোগ্য হবে না এবং জাতির কাছে অনিশ্চিত নিদর্শন রেখে যাবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে সবকিছু সমাপ্ত হওয়ার কথা ছিল; কিন্তু শেষ মুহূর্তে কিছু রাজনৈতিক দল আইনি ভিত্তি না থাকায় স্বাক্ষর করতে অনিচ্ছুকতা প্রকাশ করেছে। তখনই আলোচনা শুরু করা হয় যে কিভাবে সনদকে আইনি ভিত্তি দেয়া যায়। বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে এবং আইনি পদ্ধতি মেনে কাজ এগোচ্ছে।

তিনি বলেন, সংবিধানের উপরে সনদকে স্থান দেয়া যায় না; তাই যদি সনদকে কার্যকর করতে আইনি ভিত্তি প্রয়োজন হয়, তা নেয়া উচিত — প্রয়োজনে আপিলেট ডিভিশনের মতামত নেয়া যেতে পারে। এতে ভবিষ্যতে কোনো চ্যালেঞ্জ হলে বলা যাবে যে বিচার বিভাগীয় মতামত নেয়া হয়েছিল।

সালাহউদ্দিন আরও বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন কখনো একে অপরের সঙ্গে শর্তসাপেক্ষ করা যাবে না। এগুলো আলাদা-আলাদা প্রসেস হিসেবে চলবে। তিনি উদ্বেগ ব্যক্ত করে বলেন, নির্বাচনের বিষয়ে অনিশ্চয়তা তৈরি হলে তা জাতীয় এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে—সুতরাং জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়া উচিত।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ