30.8 C
Dhaka
Monday, June 15, 2026

জামায়াত কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, প্রশ্ন খসরুর

advertisment
- Advertisement -spot_img

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রশ্ন তুলেছেন, জামায়াতে ইসলামী কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর সারিনা হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রশ্ন করেন।

আমীর খসরু বলেন, নির্বাচন নিয়ে অনীহার কারণেই আনুপাতিক—পিআর—পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এর মাধ্যমে জামায়াত দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সে প্রশ্নও জনগণের মাঝে ছড়িয়ে পড়েছে। গণতান্ত্রিক উপায়ে মাঠ দখল করতে হলে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে।

তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি কোনো ধরনের সম্মান দেখাচ্ছে না কর্মসূচি দানকারী দলগুলো। যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ।

পিআরের দাবিতে আন্দোলন বিএনপিকে কোনোভাবেই চাপে ফেলছে না বলে মন্তব্য করে তিনি বলেন, জনগণ যেখানে নির্বাচনের জন্য অপেক্ষায় আছে, সেখানে মাঠ দখল করতে হবে ভোটের প্রচারণার মাধ্যমে। দলের নেতাকর্মীরা ইতিমধ্যে নির্বাচনের পথে নেমে গেছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ