28.1 C
Dhaka
Wednesday, June 17, 2026

চট্টগ্রামে চলছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ মহড়া

advertisment
- Advertisement -spot_img

চট্টগ্রামের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে সাত দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ যৌথ মহড়া চলছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বুধবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।

মহড়ার অংশ হিসেবে আকাশ, স্থল ও যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন অনুশীলন পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে গুরুতর আহত রোগী পরিবহন ও এক বিমান থেকে অন্য বিমানে রোগী স্থানান্তরের অনুশীলন অন্তর্ভুক্ত রয়েছে।

আইএসপিআর জানায়, এ ধরনের মহড়া জরুরি চিকিৎসা সহায়তা প্রদান, উড্ডয়নকালীন সমন্বয় এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

এছাড়া মহড়ায় অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে দুর্ঘটনা, প্রতিকূল আবহাওয়া কিংবা যুদ্ধক্ষেত্রে আহতদের দ্রুত উদ্ধার ও সহায়তার সক্ষমতা অর্জন করা সম্ভব হবে।

স্থলভাগে যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে কমব্যাট ট্র্যাকিং ও সারভাইভাল এক্সারসাইজ অন্তর্ভুক্ত করা হয়েছে। কমব্যাট ট্র্যাকিং অনুশীলনে শত্রুর গতিবিধি শনাক্তকরণ, গোপন গতিবিধি অনুসরণ এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়ন শেখানো হচ্ছে।

অন্যদিকে, সারভাইভাল এক্সারসাইজে প্রতিকূল পরিবেশে সীমিত সম্পদ ব্যবহার করে বেঁচে থাকার কৌশল, খাদ্য ও পানি সংগ্রহ, আত্মগোপন এবং শত্রু পরিবেষ্টন থেকে নিরাপদে মুক্ত হওয়ার বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জন করা হচ্ছে।

আইএসপিআর জানায়, এ মহড়ার মাধ্যমে উভয় দেশের বাহিনী সঙ্কটকালীন পরিস্থিতি ও যুদ্ধকালীন অভিযানে একযোগে কাজ করার সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করবে। ভবিষ্যতে যৌথ অপারেশন পরিচালনায় এ মহড়া এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ