28 C
Dhaka
Saturday, June 13, 2026

কার কাছে ৩০ আসন চাওয়া হয়েছে জানতে চায় জামায়াত

advertisment
- Advertisement -spot_img

৩০টি আসন না দেওয়ায় প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ইস্যুতে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত— সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “সম্প্রতি ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ‘এই সময়’-এ দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ। এমন বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদের মুখ থেকে আসতে পারে, তা বিশ্বাস করা কঠিন। যদি এ বক্তব্য সত্যিই তার হয়ে থাকে, তবে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি প্রশ্ন রাখেন, “যদি সত্যিই জামায়াত ৩০ আসন দাবি করে থাকে— তবে বিএনপি মহাসচিবকে প্রমাণসহ জাতির সামনে তা উপস্থাপন করতে হবে। অন্যথায় জনগণের সামনে এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করতে হবে।”

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, “জামায়াতে ইসলামী স্বাভাবিকভাবে তার নিজস্ব নেতৃত্বের অধীনে পরিচালিত হয়। কারও কাছে আসন চাওয়ার রাজনীতির সঙ্গে জামায়াতে ইসলামী বর্তমানে কোনোভাবেই জড়িত নয়। আমাদের রাজনীতি ও কার্যক্রম দেশ ও জনগণের কল্যাণে। মহান আল্লাহর সন্তুষ্টিই আমাদের চূড়ান্ত লক্ষ্য।”

তিনি অভিযোগ করেন, জামায়াতের রাজনীতি ও সংগঠনের মর্যাদা সম্পর্কে বিএনপি মহাসচিব যে তাচ্ছিল্যের ভাষায় মন্তব্য করেছেন, তার বিচার জনগণের আদালতই করবে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ‘অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য’ দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ