35.3 C
Dhaka
Wednesday, June 10, 2026

ইউনুস সরকারের প্রতি পূর্ণ সমর্থন বাইডেনের

advertisment
- Advertisement -spot_img

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জো বাইডেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন তারা।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারকে ‘পূর্ণ সমর্থন’ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট যেকোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন।

বৈঠকে ড. ইউনূস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান।

অধ্যাপক ড. ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এসময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যেকোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি তাদের দেশের জন্য এতটা ত্যাগ স্বীকার করতে পারে তবে আমাদের আরও বেশি করা উচিত।

বৈঠকের সময় বিপ্লবের সময় ছাত্র এবং তরুণ শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের একটি বই দ্য আর্ট অফ ট্রায়াম্ফের একটি অনুলিপি বাইডেনকে হস্তান্তর করেন ড. ইউনূস।

এর আগে, নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনে যোগদানকারী বিশ্ব নেতাদের স্বাগত জানাতে সংস্থাটির মহাচিব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ড. ইউনূস। জাতিসংঘ সদর দপ্তরের উত্তর প্রতিনিধি লাউঞ্জে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুত্র২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ