বুধবার (২৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা—এই তিনটি প্রতীককে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করার দাবি জানানো হয়েছে।
এনসিপির পক্ষ থেকে বলা হয়, তালিকাভুক্ত হওয়ার পর প্রতীকগুলোর যেকোনো একটি এনসিপিকে বরাদ্দ দেওয়ার অনুরোধ করা হয়েছে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করা হয়েছে।


