27.2 C
Dhaka
Sunday, June 14, 2026

হাতপাখার বিজয় হলে এ জাতির বিজয় হবে : ফয়জুল করীম

advertisment
- Advertisement -spot_img

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “হাতপাখার বিজয় হলে গরিব-ধনী, হিন্দু-মুসলমান-খ্রিস্টান সবার বিজয় হবে। হাতপাখার বিজয় হলে এ জাতির বিজয় হবে।”

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিংড়া উপজেলা ইসলামী আন্দোলনের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, রাষ্ট্র সংস্কার ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ নয়। তাই আগামীতে একটি সুন্দর দেশ গড়তে প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন, যেখানে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। এজন্য তিনি পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ওপর জোর দেন।

তিনি বলেন, “যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নিজেরাই নৌকা চালাতে পারে না। যারা ধানের শীষ নিয়ে ভোট করে তারা ধান কাটতে জানে না। যারা লাঙল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তারাও লাঙল ধরতে পারে না। অথচ গরিব মানুষই নৌকা চালায়, ধান কাটে, লাঙল ধরে। নির্বাচনে যারা প্রতীক ব্যবহার করে তারা একজনও গরিব না, কিন্তু প্রতীকগুলো গরিবদের।”

ফয়জুল করীম আরও বলেন, “ঘুমের সময় কেউ নৌকা, ধানের শীষ বা লাঙল বুকে নিয়ে ঘুমায় না। কিন্তু হাতপাখা এমন একটি প্রতীক, যা প্রার্থী যেমন ব্যবহার করতে পারে, সমর্থকরাও ব্যবহার করতে পারে। হাতপাখা শান্তি দেয় নারী-পুরুষ, গরিব-ধনী সবার। তাই আগামীর প্রতীক হাতপাখাই হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, নাটোর জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী, সহসভাপতি ও নাটোর-৩ আসনে হাতপাখার প্রার্থী মাওলানা খলিলুর রহমান, জেলা সেক্রেটারি এম এম ওমর ফারুক ও উপজেলা সেক্রেটারি শাহ্ মোস্তফা ওয়ালিউল্লাহ্ সেলিম।

এ ছাড়া বক্তব্য দেন সিংড়া পৌর জামায়াতের আমির ও মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা, নায়েবে আমির মাওলানা আলী আকবর, সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল মন্নাফ প্রমুখ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ