28 C
Dhaka
Saturday, June 13, 2026

ক্ষমতায় গেলে ভারত যদি ঢুকে আমরা হবো খাঁটি মুক্তিযোদ্ধা: জামায়াত নেতা

advertisment
- Advertisement -spot_img

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের (কোবা) আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিয়ে জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “যদি আমরা ক্ষমতায় গেলে বাইরে থেকে কেউ—যেমন ভারত—দেশে প্রবেশ করে, তাহলে ১৯৭১ সালে আমাদের ওপর চাপানো মিথ্যা বদনাম কেটে যাবে এবং আমরা প্রকৃতভাবে খাঁটি মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণ করার সুযোগ পাব।”

তিনি আরও বলেন, “আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ মেনে নেওয়া হবে না। আমাকে অনেকে বলে থাকেন—আপনারা ক্ষমতায় এলে প্রতিবেশী দেশে লোক ঢুকে পড়বে। আমি বলি, আমি দোয়া করি তারা ঢুকুক। ঢুকলে আমাদের বদনাম যাবে।” তিনি দাবি করেন, এমন পরিস্থিতি সৃষ্টি হলে কমপক্ষে ৫০ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার জন্য যুদ্ধ করবে এবং বিভিন্নভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

ডা. তাহের আশা ব্যক্ত করেন যে, কিছু অংশ গেরিলা যুদ্ধে যাবে এবং আরেক অংশ বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়বে—এভাবে দেশে একটি বৃহৎ প্রতিরোধ কর্মসূচি গড়ে উঠবে। তিনি ইসলামগত ঐতিহ্যের প্রসঙ্গ টেনে গাজওয়া সম্পর্কিত হাদিসের উল্লেখ করে বড় ধরনের পরিকল্পনার কথা বলেন।

বক্তব্যে তিনি আরো বলেন, “আওয়ামী লীগ বা অন্য বড় কোন দল ভারতবিরোধী আন্দোলনে যুক্ত হবে না, তারা সহযোগিতা করবে—তাই সংগঠিত শক্তি কোথায় থাকবে? আমাদেরই হাতে থাকবে; তখনই আমরা খাঁটি মুক্তিযোদ্ধা হতে পারব।” তিনি দৃঢ়ভাবে দাবি করেন, এমন অবস্থাই সৃষ্টি হলে কেউ বাংলাদেশকে গ্রাস করতে পারবে না।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ