27.2 C
Dhaka
Sunday, June 14, 2026

নওগাঁয় ট্রাক্টরের চাপায় ইউপি চেয়ারম্যান নিহত

advertisment
- Advertisement -spot_img

নওগাঁর পত্নীতলায় পাওয়ার টিলার চালিত ট্রলির (ট্রাক্টর) চাপায় ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার নজিপুর-গগণপুর সড়কের রামজীবনপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম হাবিবুর রহমান। তিনি নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, হাবিবুর রহমান নজিপুর পৌরসভার নতুনবাজার এলাকা থেকে মোটরসাইকেলে রঘুনাথপুর গ্রামে টিকিট কেটে মাছ শিকার করতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলার চালিত ট্রলির চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

পত্নীতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ