27.7 C
Dhaka
Tuesday, June 16, 2026

সোনার দামে রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ

advertisment
- Advertisement -spot_img

দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দামের তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার ভরি এখন বিক্রি হবে ২ লাখ ৭২৬ টাকায়—যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে সোমবার (৬ অক্টোবর) পর্যন্ত এক ভরি সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকায়।

সোমবার বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে গেছে। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে নতুন দর নির্ধারণ করা হয়েছে।

🔸 নতুন দাম (প্রতি ভরি)

  • ২২ ক্যারেট সোনা: ২,০০,৭২৬ টাকা
  • ২১ ক্যারেট সোনা: ১,৯১,৬০৫ টাকা
  • ১৮ ক্যারেট সোনা: ১,৬৪,২২৯ টাকা
  • সনাতন পদ্ধতির সোনা: ১,৩৬,৪৪৫ টাকা

রুপার দাম অপরিবর্তিত থাকবে।
🔸 রুপার দাম (প্রতি ভরি)

  • ২২ ক্যারেট: ৩,৬২৮ টাকা
  • ২১ ক্যারেট: ৩,৪৫৩ টাকা
  • ১৮ ক্যারেট: ২,৯৬৩ টাকা
  • সনাতন পদ্ধতি: ২,২২৮ টাকা

আগের দামে (৬ অক্টোবর পর্যন্ত) সোনার ভরি ছিল—

  • ২২ ক্যারেট: ১,৯৭,৫৭৬ টাকা
  • ২১ ক্যারেট: ১,৮৮,৫৯৫ টাকা
  • ১৮ ক্যারেট: ১,৬১,৬৫১ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,৩৪,২৫৩ টাকা

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়ছে। ফলে ক্রেতাদের জন্য সোনার গহনা কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ